বিডি লাইভ এমসিকিউ
পরিক্ষার সাজেশন,লাইভ পরিক্ষা,প্রতিদিন পরিক্ষা,সাপ্তাহিক পরিক্ষা সবই একই সাথে
”আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?”-”রাঘবে” কোন কারকে কোন বিভক্তি? - শিক্ষক নিবন্ধন -১৪ তম -(স্কুল-সমপর্যায়-২)
ব্যাখা:”আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?” - ”রাঘবে” অপাদান কারকে সপ্তমী বিভক্তি।যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়।
সপ্তমী বা এ বিভক্তি 'বিপদে মোরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা।'
লোকমুখে শুনেছি।
তিলে তৈল হয়।
দুধে দই হয়।
খেঁজুর রসে গুড় হয়।
পাপে বিরত হও।