বিডি লাইভ এমসিকিউ
পরিক্ষার সাজেশন,লাইভ পরিক্ষা,প্রতিদিন পরিক্ষা,সাপ্তাহিক পরিক্ষা সবই একই সাথে
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? - প্রাইমারি শিক্ষক -২০২৪ (২ ধাপ)
ব্যাখা:সঠিক উত্তরঃ উপজেলা প্রশাসনকারণ স্থানীয় সরকারের ব্যাপারে জানতে চাওয়া হয়নি। স্থানীয় "প্রশাসনের" ব্যাপারে জানতে চাওয়া হয়েছে।
বাংলাদেশের "স্থানীয় প্রশাসন" একটি প্রশাসনিক ব্যবস্থা যা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের স্থানীয় প্রশাসনিক কাঠামো ৩টি স্তরে বিভক্ত যার সর্বনিম্ন স্তর হলো উপজেলা প্রশাসন। এর উপরের দুটি স্তর নিম্নক্রমে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন।
সুত্রঃ বোর্ড বই।
অর্থাৎ,
স্থানীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর - উপজেলা প্রশাসন
স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর - ইউনিয়ন পরিষদ
ইউনিয়ন পরিষদ হল পল্লী অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক একক। গ্রাম চৌকিদারি আইনের ১৮৭০ এর অধীনে ইউনিয়ন পরিষদের সৃষ্টি হয়। এ আইনের অধীনে প্রতিটি গ্রামে পাহারা টহল ব্যবস্থা চালু করার উদ্দেশ্যে কতগুলো গ্রাম নিয়ে একটি করে ইউনিয়ন গঠিত হয়।