বিডি লাইভ এমসিকিউ
পরিক্ষার সাজেশন,লাইভ পরিক্ষা,প্রতিদিন পরিক্ষা,সাপ্তাহিক পরিক্ষা সবই একই সাথে
বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি ? - শিক্ষক নিবন্ধন -১২ তম -(স্কুল-সমপর্যায়-২)
ব্যাখা:বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ :১. যে সব পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ আছে, সেগুলোর শেষে ‘ত্রী’ হয়। যেমন - ধাতা - ধাত্রী, নেতা - নেত্রী, কর্তা - কর্ত্রী, শ্রোতা - শ্রোত্রী
২. পুরুষবাচক শব্দের শেষে অত, বান, মান, ঈয়ান থাকলে স্ত্রীবাচক শব্দে যথাক্রমে অতী, বতী, মতী, ঈয়সী হয়। যেমন - সৎ - সতী, মহৎ - মহতী, গুণবান - গুণবতী, রূপবান - রূপবতী, শ্রীমান - শ্রীমতি, বুদ্ধিমান - বুদ্ধিমতী, গরীয়ান - গরিয়সী
৩. বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ : সম্রাট - সম্রাজ্ঞী, রাজা - রাণী, যুবক - যুবতী, শ্বশুর - শ্বশ্রূ, নর - নারী, বন্ধু - বান্ধবী, দেবর - জা, শিক্ষক - শিক্ষয়িত্রী, স্বামী - স্ত্রী, পতি - পত্নী, সভাপতি - সভানেত্রী।