বিডি লাইভ এমসিকিউ

পরিক্ষার সাজেশন,লাইভ পরিক্ষা,প্রতিদিন পরিক্ষা,সাপ্তাহিক পরিক্ষা সবই একই সাথে


ধ্বনি- পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? - বিসিএস -৪৪তম

রতন
কবাট
পিচাশ
মুলুক
ব্যাখা:শব্দের মধ্যবর্তী দুটি ব্যঞ্জনধ্বনি পরস্পর স্থান বিনিময় বা অদলবদল করে উচ্চারিত হলে তখন তাকে ধ্বনি বিপর্যয় বলে। অর্থাৎ উচ্চারণের সময় মধ্যবর্তী দুটি ব্যঞ্জনধ্বনির স্থান পরিবর্তন করাকেই ধ্বনি বিপর্যয় বলে।

ধ্বনি বিপর্যয়ের উদাহরণ হলো: চাকরি ˃ চারকি, লাফ ˃ ফাল, বাক্স ˃ বাস্ক, রিক্সা ˃ রিস্কা, পিশাচ ˃ পিচাশ, নকশা ˃ নশকা ইত্যাদি।

ধ্বনি যেহেতু মানুষের উচ্চারণের বিষয় তাই একই ধ্বনি স্থান - কাল - ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারিত হয়। এই বিষয়টিকেই ব্যাকরণে ধ্বনি পরিবর্তন বলা হয়। অন্যভাবে বললে, দ্রুত উচ্চারণের ফলে অথবা ভাষার উপর আঞ্চলিক প্রভাবের কারণে ধ্বনির উচ্চারণ - পার্থক্যকে বলা হয় ধ্বনি পরিবর্তন।