বিডি লাইভ এমসিকিউ
পরিক্ষার সাজেশন,লাইভ পরিক্ষা,প্রতিদিন পরিক্ষা,সাপ্তাহিক পরিক্ষা সবই একই সাথে
‘দুর্যোগ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ? - শিক্ষক নিবন্ধন -১৩ তম -(স্কুল-সমপর্যায়-২)
ব্যাখা:‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ, ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ ধ্বনি কিংবা হ থাকলে ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়।অর্থাৎ, ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ কিংবা, গ, জ, ড, দ, ব কিংবা ঘ, ঝ, ঢ, ধ, ভ কিংবা ঙ, ঞ, ণ, ন, ম কিংবা য, র, ল, ব কিংবা হ থাকলে ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়।
অর্থাৎ, ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি কিংবা য, র, ল, ব কিংবা হ থাকলে ‘ঃ’ - র জায়গায় ‘র’ হয়। যেমন -
ব্যতিক্রম : ‘ই/উ + ঃ + র’ হলে ‘ঃ’ লোপ পায় এবং ‘ঃ’ - র আগের হ্রস্ব স্বরধ্বনি দীর্ঘ হয়। যেমন - ‘নিঃ + রব’, এখানে ‘ন + ই + ঃ’ - এর ‘ই + ঃ’ - এর পরে ‘র’ ধ্বনির সন্ধি হয়েছে। সুতরাং এখানে ‘ঃ’ লোপ পাবে এবং ‘ই’ - র জায়গায় ‘ঈ’ হবে। অর্থাৎ সন্ধি হয়ে হবে ‘নিঃ + রব = নীরব’। এরকম - নিঃ + রস = নীরস।