বিডি লাইভ এমসিকিউ

পরিক্ষার সাজেশন,লাইভ পরিক্ষা,প্রতিদিন পরিক্ষা,সাপ্তাহিক পরিক্ষা সবই একই সাথে


একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে ? - শিক্ষক নিবন্ধন -১১ তম -(স্কুল-সমপর্যায়-২)

কোলন
সেমিকোলন
ড্যাস
কমা
ব্যাখা:একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন চিহ্ন বসে।

কোলন (:) :

একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে কোলন ব্যবহৃত হয়। বর্তমানে উদাহারণ বোঝাতেও কোলন বহুল ব্যবহৃত।

ড্যাস (—) :

যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস বসে।

কোলন ড্যাস (: - ) :

উদাহারণ বোঝাতে আগে কোলন ড্যাস ব্যবহৃত হত। বর্তমানে উদাহারণ বোঝাতে শুধু কোলন বহুল ব্যবহৃত।

সেমিকোলন বা অর্ধচ্ছেদ (;):

কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। যেমন - আরাফি এসেছিল;কিন্তু খাবার খায়নি।

‘চাঁদ’ এর সমার্থক শব্দ কোনটি ?
সবিতা
তপন
আদিত্য
বিধু
চাঁদ শব্দের সমার্থক - বিধু, চন্দ্র, সুধাকর, শশী, সোম ইত্যাদি।

সঠিক উত্তর - - বিধু।