বিডি লাইভ এমসিকিউ

পরিক্ষার সাজেশন,লাইভ পরিক্ষা,প্রতিদিন পরিক্ষা,সাপ্তাহিক পরিক্ষা সবই একই সাথে


কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ? - শিক্ষক নিবন্ধন -১৭ তম (কলেজ পর্যায়)

চিরসুখী
দশানন
গায়েহলুদ
কানাকানি
ব্যাখা:ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রীহি হয়। এ সমাসে পূর্বপদে 'আ' এবং পরপদে 'ই' যুক্ত হয়। যেমন: হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি, কানে কানে যে কথা= কানাকানি। 
এরূপ- চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখাদেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গুঁতাগুঁতি, ঘুষাঘুষি ইত্যাদি।

চিরকাল ব্যাপীয়া সুখী= চিরসুখী (দ্বিতীয়া তৎপুরুষ সমাস)

দশ আনন যার= দশানন (সমানাধিকরণ বহুব্রিীহি সমাস)

গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়ে - হলুদ  (অলুক বহুব্রীহি সমাস।)

কানে কানে যে কথা = কানাকানি (ব্যতিহার বহুব্রীহি সমাস)