বিডি লাইভ এমসিকিউ

পরিক্ষার সাজেশন,লাইভ পরিক্ষা,প্রতিদিন পরিক্ষা,সাপ্তাহিক পরিক্ষা সবই একই সাথে


কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? - বিসিএস -৪৩তম

কাঁদো নদী কাঁদো
নেকড়ে অরণ্য
রাঙা প্রভাত
প্রদোষে প্রাকৃতজন
ব্যাখা:
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রচনায় শওকত ওসমান (১৯১৭-৯৮) এর অবদান অবিস্মরণীয়। তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের সংখ্যা চারটি। ‘জাহান্নাম হইতে বিদায়’ (১৯৭১), ‘নেকড়ে অরণ্য’ (১৯৭৩) ‘দুই সৈনিক’ (১৯৭২), ‘জলাঙ্গী’ (১৯৭৩)।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত প্রথম উপন্যাস একটি কালো মেয়ের কথা রচনা করেছিলেন শ্রেষ্ঠ কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যয়।
নির্যাতিতা ও সন্তানহারা কালো মেয়ে নাজমা ১৯৭১ - এর বাংলাদেশের প্রতিরূপক হয়ে উঠেছে উপন্যাসে। তবে, উপন্যাসটিতে ব্যক্তিগত কথকতা ছাপিয়ে বড়ো হয়ে উঠেছে পূর্ব বাংলার সমাজ - রাজনীতি, গণহত্যা ও বাঙালির মহান মুক্তিযুদ্ধ।