বিডি লাইভ এমসিকিউ

পরিক্ষার সাজেশন,লাইভ পরিক্ষা,প্রতিদিন পরিক্ষা,সাপ্তাহিক পরিক্ষা সবই একই সাথে


কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে? - শিক্ষক নিবন্ধন -১৪ তম -(স্কুল-সমপর্যায়-২)

উপপদ তৎপুরুষ
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
নিত্য সমাস
ব্যাখা:কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ বলে।

যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে।

যেমন: জলে চরে যা = জলচর, জল দেয় যা = জলদ, পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি। এরূপ - গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা - চাটা, পাড়াবেড়ানি, ছা - পোষা ইত্যাদি।