বিডি লাইভ এমসিকিউ
পরিক্ষার সাজেশন,লাইভ পরিক্ষা,প্রতিদিন পরিক্ষা,সাপ্তাহিক পরিক্ষা সবই একই সাথে
কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জুলিও কুরি' পদকে ভূষিত করা হয়? - শিক্ষক নিবন্ধন -১৮ তম (কলেজ পর্যায়)
ব্যাখা:প্রশ্নে জানতে চেয়েছে জুলিও কুরি পদকে ভূষিত হন কত সালে সেজন্য উত্তর করা হয়েছে ১৯৭২ সালে । তবে যদি জানতে চায় আনুষ্ঠানিক ভাবে কত সালে বঙ্গবন্ধু জুলিও কুরি পদকে ভূষিত হন তাহলে উত্তর হবে ২৩ মে ১৯৭৩ সাল।জুলিও কুরি পদক, বঙ্গবন্ধু ও বিশ্বশান্তি
২৩ মে। ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় জুলিও কুরি পদক।
বিশ্বশান্তি পরিষদ ১৯৭২ সালের ১০ অক্টোবর পদকপ্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে। আর পরের বছর, ১৯৭৩ সালের ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র।