বিডি লাইভ এমসিকিউ

পরিক্ষার সাজেশন,লাইভ পরিক্ষা,প্রতিদিন পরিক্ষা,সাপ্তাহিক পরিক্ষা সবই একই সাথে


তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে? - শিক্ষক নিবন্ধন -১৩ তম (কলেজ পর্যায়)

1956
1962
1966
1968
ব্যাখা:১৯৫৯ সালে আইয়ুব খান তৎকালীন শিক্ষা সচীব এস এম শরীফকে চেয়ারম্যান করে ১১ সদস্যবিশিষ্ট শিক্ষা কমিশন গঠন করে। ঐ কমিশন পাকিস্তানি শাসকগোষ্ঠীর লক্ষ্য ও স্বার্থের প্রতিফলন ঘটিয়ে একটি গণবিরোধী শিক্ষানীতি প্রণয়ন করেন। অগণতান্ত্রিক ও ছাত্র স্বার্থবিরোধী এ শিক্ষানীতির বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ তীব্র আন্দোলন ও সংগ্রাম গড়ে তোলে। ১৭ সেপ্টেম্বর ১৯৬২ এ শিক্ষানীতির বিরুদ্ধে মিছিল বের করলে হাইকোর্টের সামনে পুলিশ গুলি চালায় । নিহত হন বাবুল, মোস্তফা, ওয়াজীউল্লাহসহ অনেকে। সেই থেকে প্রতিবছর ১৭ সেপ্টেম্বর বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন এ দিনটিকে মহান শিক্ষা দিবস হিসেবে পালন করে।