বিডি লাইভ এমসিকিউ
পরিক্ষার সাজেশন,লাইভ পরিক্ষা,প্রতিদিন পরিক্ষা,সাপ্তাহিক পরিক্ষা সবই একই সাথে
উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? - শিক্ষক নিবন্ধন -১৮ তম (কলেজ পর্যায়)
ব্যাখা:উপসর্গ বা আদ্যপ্রত্যয় হলো ভাষায় ব্যবহৃত কিছু অব্যয়সূচক শব্দাংশ যাদের নিজস্ব কোনো "অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরির ক্ষমতা আছে"। উপসর্গ শব্দ বা শব্দমূলের শুরুতে বসে নতুন অর্থবহ শব্দ তৈরি করে, শব্দাংশের শুরুতে বসে না।বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। যেমনঃ নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়; শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়; শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে; শব্দের অর্থের সংকোচন ঘটে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটে। ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ।